আমরা অনেকেই এর আগে ম্যাগাজিনের জন্য বা অন্য কোন নির্ধারিত কারনে হয়তো লেখালেখি করিনি।আজকে আমি তোমাদের ছোট কিছু পরামর্শ দিবো যেগুলো অনুসরণ করে তুমিও কোন বিষয়ে লেখতে পারবে, এবং তা ম্যাগাজিনের জন্য আমাদের পাঠাতে পারো।

কি ভাবে কোন বিষয়ে সহজেই লিখবো

প্রথমেই একনজরে দেখে নাও যেসব বিষয়ে লিখতে এই কৌশলগুলো ফলপ্রসূঃ


  • স্বাস্থ্যকথা
  • ক্যারিয়ার গাইডলাইন
  • বিজ্ঞান
  • মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ 
  • বঙ্গবন্ধু ও বাংলাদেশ 
  • আইটি জগৎ
  • খেলাধুলা
  • দেশ পরিচিতি
  • আন্তর্জাতিক
  • অন্যান্য বিষয় লিখতেও সাহায্য হতে পারে...

সহজেই উপরের বিষয়গুলো লিখতে যেসব উপায় তুমি অনুসরণ করতে পারোঃ

১- প্রথমেই তুমি একটি টাইটেল /হেডিং/শিরোনাম/বিষয় নির্বাচন করবে।

২-তারপর সে বিষয়ের উপর ৫/৬ টা বা এর বেশি লেখালেখি পড়ে নিবে।সেটা হতে পারে কোন পত্রিকার কলাম, কোন বই, কোন সাময়িকি বা ম্যাগাজিন। এর পর নিজের মত করে লিখবে।
সবকয়টা আর্টিকেল পড়ার সময় সেখানকার গ্রুত্বপূর্ন তথ্য ,হেডিং ও সাব-হেডিংগুলো মার্ক করতে পারো যেসব তুমি তোমার লেখায় অন্তরভুক্ত করতে চাও।

৩-তুমি যে বিষয়ে লিখতে চাও তা  ইন্টারনেটে বা গুগলে সার্চ করতে পারো। দেখবে অনেক আর্টিকেল পাবে। ভালোভালো আর্টিকেল্গুলো পড়ে সেখান থেকে আইডিয়া নিতে পারো। 

৪- আমরা সকলেই ইউটিউবের নাম জানি এবং কমবেশি ব্যবহার করি। তোমার লেখার বিষয় নিয়ে ইউটিউবেও সার্চ করতে পারো। অনেক ভালো ভালো ভিডিও পাবে।এগুলো সময় করে দেখে নাও। তারপর একটু গুছিয়ে লেখা শুরু করো। ভিডিও দেখার সময় তুমি গ্রুত্বপূর্ন তথ্য বা বিষয়গুলো খাতায় নোট করে রাখতে পারো।

৫- আমরা আরো একটা উপায় অনুসরণ করতে পারি, আমাদের লেখার বিষয়ে ইন্টারনেটে/বইপত্রে/অন্যকোন মাধ্যমে  যেসব ইংরেজি আর্টিকেলগুলো আছে সেগুলোর অনুসরণে তুমি সেই বিষয়ে বাংলায় লিখতে পারো। যদি একেবারেই হুবহু অনুবাদ করো তাহলে লেখা শেষে উল্লেখ করবে অনুবাদিত। যদি তোমাদের অনুবাদ কর্মের ভাষা সাবলীল হয় তাহলে আমরা অবশ্যই প্রকাশ করতে চেষ্টা করবো।

তুমি যখন কোন লেখা পড়বে তাদের লেখার স্টাইল বা ধরনগুলোও খেয়াল করবে। এটা তোমার লেখার উন্নয়নে সাহায্য করবে।
আজকে এইপর্যন্তই ,এরপর সময় হলে লিখবো লেখা সুন্দর ও আকর্ষণীয় করার ছোটখাট কিছু কৌশল। 

কোন বিষয়ে লিখতে সাহায্য করে আর কোন কৌশল তোমাদের জানা থাকলে কমেন্টে করে জানাও।এছাড়াও কোন পরামর্শ বা লেখাটি তোমাদের উপকারে আসবে কিনা কমেন্ট করে জানাবে আশাকরি।